শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

কাশিয়ানীতে ১৪০টি চায়না ও ৫টি কারেন্ট জাল ধ্বংস

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১.৪১ পিএম
  • ৪৩৮ Time View
113

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে অবৈধ ১৪০টি চায়না ও ৫টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার( ১০ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলশি বিল ও কালনা ঘাটের মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান জানান, উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলশি বিল ও কালনা ঘাটের মধুমতি নদীতে অবৈধ চায়না জাল পেতে দেশীয় মাছ ধ্বংস করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নিজামকান্দির ফলশি বিল থেকে অবৈধ ১০২টি চায়না এবং মধুমতি নদীর কালনা ঘাট থেকে ৩৮টি চায়না ও ১ হাজার ৫শ’ মিটারের ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এ অভিযান চলাকালে জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া কাম্পের কমান্ডার মোঃ রাসেল আহমেদ উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION