বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বাসের ওভারটেকে প্রাণ গেল ইজিবাইকের ২যাত্রীর, আহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ২.৩২ পিএম
  • ৫২২ Time View
107

কালের খবরঃ

দ্রুত গতিকে একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরেক জন নিহত হয়। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ পাঁচজন আহত হয়। আহতদের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নাম স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই ইজিবাইক যাত্রী ও চালক। পরে ঘাতক বাসটিকে এক কিলোমিটার পথ ধাওয়া করে  আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এসময় মহাসড়কের এক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করে।

নিহতরা হলেন- কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের আকমাল শেখের স্ত্রী রানু বেগম(৬০) একই ইউনিয়নের আব্দুল হকের ছেলে হায়াত শেখ(৬৫) আর আহতরা হলেন- একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫) লামিয়া (১৫), জাবেদা (৪৫) খুকি বেগম (৪৭) নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙা হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মো.আবু নোমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকার বি,কে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে কাশিয়ানী থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হায়াত আলী শেখ নামে একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় এতে  প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রনে আনে। আর আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।নিহতদের লাশ পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION