মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে মোমবাতি মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৮.২২ পিএম
  • ৩০৮ Time View
51

কালের খবরঃ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে গোপালগঞ্জে প্রজ্জ্বলিত মোমবাতির মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট)  সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো ও সাধারন সম্পাদক জোবায়ের ইসলাম ঝন্টুর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো’র সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে স্থানীয় নেতাকর্মীরা পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ে যায়।বক্তারা বলেন, ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালিন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল। তখন আইভী রহমান সহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী হতাহত হন। এই জঘন্যতম গ্রেনেড হামলার মুলহোতা তারেক জিয়া সহ অন্যদের রায় কার্যকর করার দাবী করে।এই মিছিলে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মি ও সমর্থকরা অংশ গ্রহন করে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION