সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

শেখ কামালের জন্মদিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৩.০৬ পিএম
  • ৪৮৬ Time View
248

কালের খবরঃ

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন  শেখ কামালের  ৭৪ তম  জন্মবার্ষিকী উপলক্ষে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর টুঙ্গিপাড়া থানার ওসি কামরুজ্জামান ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তারপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগি এবং অংগ সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে  শেখ কামালের জন্ম দিনের শ্রদ্ধা জানানো হয়।

পরে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের   থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, শেখ কামাল ও ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

দোয়া-মেনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য,দীর্ঘায়ূ  কামনায় প্রর্থনা করা হয়।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ, সহ-সভাপতি বীর মুক্তিযো্দ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি আলী আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, সাংগাঠক সম্পাদক তৌফিক বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম  আওয়ামী লীগ নেতা লাল বাহাদুর বিশ্বাস সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION