শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

কিস্তির টাকা আনতে গিয়ে টুঙ্গিপাড়ায় নারীকে শ্লীলতাহানি! গ্রামীন ব্যাংক কর্মকর্তাকে গনপিটুনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৫.৪৭ পিএম
  • ৪৪৩ Time View
143

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

কিস্তির টাকা আদায়ের সময় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে গ্রামীন ব্যাংক টুঙ্গিপাড়া শাখার পাটগাতী ইউনিয়ন সেন্টার ম্যানেজার রওশন হাবিব রাজুর বিরুদ্ধে।

ওই নারীর স্বামী এ অভিযোগ করেছেন। পরে অভিযুক্তকে সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭ টায় মিমাংসা করতে আসেন  গ্রামীন ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষ। তখন বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সেন্টার ম্যানেজার রাজুকে গনপিটুনি দেন।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী বলেন, ঋণের কিস্তির টাকা আদায় করতে গ্রামীন ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজু বৃহস্পতিবার দুপুরে পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে আমাদের বাড়িতে যান। তখন আমি বাড়িতে না থাকলেও আমার স্ত্রী রাজুকে কিস্তির টাকা দিয়ে দেয়। পরে রাজু আমার স্ত্রীর কাছে পানি খেতে চায়। আমার স্ত্রী তাকে পানি দেওয়ার জন্য ঘরে প্রবেশ করেন। তখন রাজু আমার স্ত্রীর পিছন পিছন ঘরে ঢুকে শ্লীলতাহানি করেন। আমার স্ত্রী চিৎকার দিলে, ওই ব্যাংক কর্মকর্তা দ্রুত আমার বাড়ি থেকে সটকে পড়েন।

তিনি আরো জানান, এরপর আমার স্ত্রী আমাকে ও আমার বড় ভাইকে বিষয়টি জানায়। আমার বড় ভাই গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখা ম্যানেজার জয়দেব ঘোষকে বিষয়টি অবহিত করে। পরে মিমাংসার জন্য অভিযুক্ত রাজুকে সাথে নিয়ে জয়দেব ঘোষ সন্ধ্যায় পাটগাতী বাজার বণিক সমিতি কার্যালয়ের সামনে আসেন। ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ ঘটনা শুনে সেখানে উপস্থিত উত্তেজিত জনগন গ্রামীণ ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজুকে গনপিটুনি দেয়। তখন পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সহ আমরা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। পরে ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা তাকে সেখান থেকে নিয়ে যায়।

পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ঋণের কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ওই ব্যাংক কর্মকর্তা গৃহবধূর গায়ে হাত দেন। তখন সেটি ম্যানেজারকে জানালে সন্ধ্যায় মীমাংসা করতে তারা বণিক সমিতি কার্যালয়ের আসেন। কিন্তু উত্তেজিত কিছু জনতা অভিযুক্ত রাজুকে মারধর শুরু করে। তখন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া তার কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ব্যাংকের ম্যানেজারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে গ্রামীন ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দেখছেন। তাই আহত রাজু সুস্থ হওয়ার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION