বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যারা খুনিদের পক্ষে মানবতা দেখায় তাদেরও কঠিন জবাব দিতে হবে-শেখ সেলিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৮.৩৫ পিএম
  • ৪৬৯ Time View
186

কালের খবরঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি আমেরিকা ও কানাডাকে উদ্দেশ্য করে বলেছেন, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আমাদের কাছে হস্তান্তর করবে না তারা কোনভাবে মানবিক হতে পারেন না। তারা মানবিকতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, যারা শিশু নারীকে হত্যা করে তারা খুনিদের পক্ষে মানবতা দেখায়। যারা খুনিদের পক্ষে মানবতা দেখায় তাদেরও কঠিন জবাব দিতে হবে। ১৫ আগষ্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তখন তাদের মানবতা কোথায় ছিলো। তখন কেন খুনিদের স্বীকার করে নিলো।মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম আরো বলেন, এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধুকে পাকিস্তানীরা মারতে পারেনি কিন্তু বাংলার মীরজাফরেরা তাকে মেরে ফেললো। এ অভিশাপে আমাদের অনেক দিন ভুগতে হবে। বঙ্গবন্ধুর কোন চাওয়া পাওয়া ছিল না। সে চেয়েছিল বাঙ্গালী জাতির মুক্তি, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে বাঙ্গালী জাতিকে বিশ্ব দরবারে উঁচু করা। স্বাধীনতার পর যখন অর্থনৈতিক কর্মসূচী দিলো তখন ষড়যন্ত্রকারীরা পাকিস্তানের পরাজিত শত্রুরা হত্যা করলো।

নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, উৎফুল্ল হয়ে শ্লোগান দিলে হবে না, আওয়ামী লীগ নেতা কর্মীদের সব দিক থেকে কান সজাগ রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। এরা একবার টেনে নামায়, আবার সরকারের পতন ঘটয়, এর পিছনে কোন শত্রু আছে কিনা তাও দেখতে হবে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংরক্ষিত নারী আসনের এমপি নার্গিস রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহ সভাপতি সিকদার নূর মোহম্মদ দুলু, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন।

পরে গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মুফতি মো: হাফিজুর রহমানের ইমামতিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION