মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বঙ্গবন্ধু সমাধি সৌধের গ্রস্থাগারে শোক দিবসের চিত্রাংকন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৩.৪৮ পিএম
  • ৩৫১ Time View
2

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গন গ্রন্থাগারে  রবিবার (২০ আগস্ট) দুপুরে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিশু কিশোরদের অংশগ্রহণে ও তাদের তুলির আচরে বঙ্গবন্ধু, প্রকৃতি ও গ্রাম বাংলার চিত্র প্রস্ফুটিত হয়ে ওঠে। চিত্রাংকন প্রতিযোগিতায় সৃষ্টি হয় মনোরম পরিবেশ।

এর আগে  জাতীয় শোক দিবসের রচনা প্রতিযোগিতা গত ১৭ আগস্ট টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশেষ গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩টি বিভাগে শতাধিক প্রতিযোগি অংশ গ্রহন করেন।

সুবিধামত সময়  চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে সমাধিসৌধ গন গ্রস্থাগার কর্তৃপক্ষ জানিয়েছে ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গন গ্রন্থাগারে গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ  এ তথ্য জানিয়েছে ।

গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ৩ টি বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ বিভাগে অনুর্ধ ৭ বছর বয়সী প্রতিযোগি অংশ গ্রহন করে । প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। খ’ বিভাগে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুরা  শিশুদের সঙ্গে বঙ্গবন্ধু বিষয় ভিত্তিক ছবি আকে ।গ বিভাগে বিশেষ ( প্রতিবন্ধী) প্রতিযোগিরা অংশ নেয় ।গ বিভাগের প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত।

ওই গ্রন্থাগারিক আরো বলেন, রবিবার বেলা ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ১২ টা ২০ মিনিট পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গন গ্রন্থাগারে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে ৫০ জন প্রতিযোগি অংশ নেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION