বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ বিভাগের সচিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৩.০৬ পিএম
  • ৪৭৪ Time View
182

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

শোকের মাস আগস্টের চতুর্থ দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।শুক্রবার (৪ আগস্ট) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে  বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন,  গোপালগঞ্জ সড়ক  জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান সহ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। পরে সচিব বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।পরে দুপুর আড়াইটায়  সড়ক ও জনপথ বিভাগের অফিস চত্বরে একটি বহেড়া বৃক্ষের চারা রোপন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION