বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বঙ্গবন্ধুর সমাধিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ২.৫৯ পিএম
  • ৪৭২ Time View
179

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সহধর্মিনী নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন মো. হারুন অর রশিদ, সদস্য-পরিকল্পনা মো. জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙ্গামাটি ইউনিটের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা ও অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা জানানোর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব সুপ্রদীপ চাকমা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ তথা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য তিন জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাজ অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে রাঙ্গামাটি সফর করেন। এই এলাকাটা দুর্গম এবং পশ্চাদপদ ছিল। আমরা কখনো চাইনা পার্বত্য চট্টগ্রামে কোন দাঙ্গা সংঘাত বিরাজমান থাকুক। আমরা উন্নয়নের লক্ষ্যে একযোগে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি।তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্গম পার্বত্য  এলাকার উন্নয়নের জন্য দিকনির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে পার্বত্য এলাকার উন্নয়ন চালিয়ে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে এজন্য কৃতজ্ঞ।সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পররাষ্ট্র ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তিনি গত ২৭ জুলাই ২০২৩ তারিখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION