শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৩.৩৬ পিএম
  • ৪৩০ Time View
112

কালের খবরঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।

সোমবার(২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বাঙালির শৃংখল মুক্তির মহানায়কের প্রতি হৃদয়ের গভীর থেকে সম্মান প্রদর্শন করেন, দেওয়া হয় সশস্ত্র সালাম। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।  বেজে ওঠে সুরের মূর্ছনা।

এরপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের কাল রাতে ঘাতকের বুলেটে। শাহাদত বরণকারী ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।

দুপুর ১ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী সরদার পাড়া গ্রামের দুস্থঃ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বেদেনা বেগমের  জন্য নবনির্মিত  গৃহের উদ্বোধন করেন।

এরপর মহাপরিচালক ২৩ আনসার ব্যাটেলিয়নের সদর দপ্তর, গোপালগঞ্জ শহরের বেদগ্রামে যান। সেখানে তাকে ব্যাটেলিয়নের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি যোগ দেন মতবিনিময়  সভায়। সেখানে ২৩  আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক শাওন আসাদ ব্যাটেলিয়নের কর্মকাণ্ড সম্পর্কে ব্রিফ করেন।  বাহিনী প্রধান এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

২৩ আনসার ব্যাটেলিয়নে মধ্যাহ্ন ভোজ শেষে বাহিনী প্রধান ২৩ আনসার ব্যাটেলিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি একটি বৃক্ষের চারা রোপন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION