বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কাঙালী ভোজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৬.৫১ পিএম
  • ৩৬৫ Time View
9

কালের খবরঃ

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের মসজিদ গুলোতে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের।এছাড়া সন্ধ্যায় জেলার সকল মন্দির, গীর্জায় প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মোনাজত ও প্রার্থণা করা হয়।

এদিন বিকেল পাঁচটায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক শোক সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ -২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। জেলা আওয়ালীগ সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে গোপালগঞ্জের   দায়িত্ব প্রাপ্ত মহিলা এমপি নার্গিস সুলতানা, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, সহসভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকার সহ দলীয় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া , মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়া,কোটালীপাড়া,গোপালগঞ্জ সদর, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে  কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। কাঙ্গালী ভোজে স্ব স্ব ইউনিয়ন ও ওয়ার্ডের আশ্রায়ণ প্রকল্প ,এতিমখানা ও এলাকার  দরিদ্র মানুষদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেন স্থানীয় নেতাকর্মীর ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION