বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১.২৭ পিএম
  • ৪১৩ Time View
89

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শতাব্দীর মহানায়কের প্রতি শোকাবহ আগস্টের বিনম্র শ্রদ্ধা  জানান।

পরে তিনি বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

এরপর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ও গোপালগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে টুঙ্গিপাডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনের পর শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। স্বাক্ষর করেন সেখানে রক্ষিত পরিদর্শন বইতে।

তারপর মহাপরিচালক টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের গ্যালারি ও লাইব্রেরী  ঘুরে ঘুরে দেখেন ।

এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, কার্যনির্বাহী কমিটির সদস্য মনোজ কুমার সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিকেলে তিনি গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘উন্নয়নের জন্য নাটক’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন।

এরপর সেখানে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শিশু, কিশোর ও যুব শিল্পীদের শিল্পাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এতে গোপালগঞ্জ জেলার শিশু শিল্পীরা অংশ নেবে।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন  উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘উন্নয়নের জন্য নাটক’ শীর্ষক সেমিনার ও ‘বঙ্গবন্ধুর প্রতি শিশু, কিশোর ও যুব শিল্পীদের শিল্পাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি  সবার সেরা বাঙালি  বঙ্গবন্ধুর প্রতি শোকাবহ আগস্টের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION