রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৫.০৯ পিএম
  • ৪৫৩ Time View
103

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোকের মাস  আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ  শনিবার (৫ আগস্ট)দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে সংগঠনের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের সাথে নিয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জানান।এরপর  পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কাল রাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা ।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সুখ, শান্তি এবং সমৃদ্ধি জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়েরুজ্জামান কামাল, সদস্য নূরে জান্নাত আক্তার সীমা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধূরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ সহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ ফাতেহাপাঠ ও দোয়া মেনাজাত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে  তারা  বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে  পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ ।

এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, নারায়নগঞ্জ, গাজীপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মনবাড়িয়া, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির নেতৃবৃন্দ প্রথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION