মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি

শেখ কামালের জম্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৭.২৩ পিএম
  • ৩৮৭ Time View
51

কালের খবরঃ

বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে  গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে  বৃহস্পতিবার (৩ আগস্ট) ।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায়  বৃহস্পতিবার   দুপুর ১২ টা থেকে শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ জেলা  শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার  ফারহান কবীর সিফাত বলেন, চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত থাকবে। ‘খ’ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। খ ও গ বিভাগে চিত্রাকনের বিষয় ‘শেখ কামালের প্রতিকৃতি’।

ওই কর্মকর্তা বলেন, ‘ক’ বিভাগে  ৫ম শ্রেণি থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ‘শৈশবে শেখ কামাল’ এবং ‘খ’ বিভাগে ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘শেখ কামাল ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশ নেবে।

জেলা কালচারাল অফিসার  ফারহান কবীর সিফাত আরো বলেন, প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের জন্ম নিবন্ধন সনদ প্রতিযোগিতার সময় অবশ্যই জমা দিতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য কার্টিজ পেপার এবং রচনা প্রতিযোগিতার জন্য  কাগজ জেলা শিল্পকলা একাডেমি থেকেই সরবরাহ করা হবে। ইতিমধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার  সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । আগামী ৫ আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন,  শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে  তাঁর নিজ জেলা গোপালগঞ্জে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে গোপালগঞ্জের উল্লেখযোগ্য সাংখ্যক শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION