মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বঙ্গবন্ধুর সমাধিতে প্রাণিসম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১২.২৭ পিএম
  • ৩৩৮ Time View
9

টুঙ্গিপাড়া  প্রতিনিধি

শোকাবহ আগস্টের ১৯ তম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার  (১৯ আগস্ট) দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার  অধিদপ্তরের পরিচালক বৃন্দ,  কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি বেদির পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এরপর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মোঃ এমদাদুল হক তালুকদার বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক বৃন্দ, পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্প স্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুরে  জেলা পরিষদের  টুঙ্গিপাড়া  অডিটোরিয়ামে বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায়  প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. এমদাদুল হক তালুকদার  প্রধান অতিথির বক্তব্য দেবেন।  বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।এতে সভাপতিত্ব করবেন আয়োজক সংগঠনের সভাপতি এ এস এম সাইফুল মতিন টিপু। অনুষ্ঠানটি সঞ্চালনায করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস।

এর আগে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শিক্ষক সমিতি,  মাদারীপুর জেলার কালকিনী শেখ হাসিনা একাডেমি এন্ড ইউমেন্স কলেজ সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION