মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে বাউবির ভিসির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৬.৫৯ পিএম
  • ৩৩৩ Time View
9

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের “ক্যালেন্ডার ইভেন্ট”অনুসারে বৃহস্পতিবার(২৪ আগস্ট)  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে  শ্রদ্ধা নিবেদন করেছে বাউবি-র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, সকল স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বাউবি পরিবারের পাঁচ শতাধিক সদস্যবৃন্দ। এদিন  পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন  করেন।

এরপর, ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সকল সদস্যের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে শোক-বইয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাক্ষর করেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

এছাড়াও বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, ডিরেক্টরস কাউন্সিল এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ জাতির পিতার সমাধি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, উপাচার্য গত বছর ২৪ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঘোষণা দেন- “বাউবি প্রতিবছর এই দিনে জাতির পিতার সমাধি সৌধে বাউবি শ্রদ্ধা নিবেদন করবে।”তিনি ২৪ আগস্টকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের “ক্যালেন্ডার ইভেন্ট” হিসেবে ঘোষণা দিয়ে পরিদর্শন বইয়ে লিপিবদ্ধ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION