শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১১.৪৮ এএম
  • ৫০০ Time View
149

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান ও নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান । এরপর বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।

এ সময় নৌবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদাণ করেন। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নৌ প্রধান বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া সফর শেষে নৌপ্রধান খুলনা নৌ অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।সেখানে সর্বস্তরের নৌসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান এবং খুলনা নৌ অঞ্চলে কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION