জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গোপালগঞ্জে র্যালী ও সভা
Reporter Name
Update Time :
রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১.১৭ পিএম
৩২৩
Time View
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গোপালগঞ্জে র্যালী ও সভা
কালের খবরঃ জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার আগে সুশাসন’ জনসেবায় উদ্ভাবন এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন এই কর্মসূচীর আয়োজন করে।রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।এসব কর্মসূচীতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,...
6
কালের খবরঃ
জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার আগে সুশাসন’ জনসেবায় উদ্ভাবন এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন এই কর্মসূচীর আয়োজন করে।রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।এসব কর্মসূচীতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।