মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বিপিএল ফুটবলে শেখ জামালের বিরুদ্ধে ৩-১ গোলের বড় জয় বসুন্ধরার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৭.০৩ পিএম
  • ৩৯৪ Time View
2

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালেগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে ৩-১ গোলের বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস।

শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪টায় গোপালগঞ্জের শেখ ফজুললু হক মনি ষ্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। খেলার প্রথমার্ধের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বসুন্ধরাকে। খেলার ৪ মিনিটের মধ্য মাঠের ব্রাজিলিয়ান খেলোয়াড় মিগুয়েল ফিগুইরা গোল করে বসুন্ধরাকে ১ গোলে এগিয়ে দেন। এরপর বসুন্ধরা ও শেখ জামাল কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও  ৪২ মিনিটে অরেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরি গোল করে বসুন্ধরাকে ২-০ গোলে এগিয়ে রেখে বিরতিতে যায়।

খেলার দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে আরেক ফরওয়ার্ড ব্রাজিলিয়ান খেলোয়াড় রবিনহো গোল করে বসুন্ধরাকে ৩-০ গোলে এগিয়ে দেন। তবে গোল শোধের জন্য শেখ জামাল আক্রমণের ধার বাড়ালে ৯০ মিনিটে মোহাম্মদ আবু সাঈদ গোল করলেও পরাজয়ের ব্যবধান কমিয়েছেন মাত্র। ফলে বসুন্ধরার সাথে ৩-১ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

১৯ ম্যাচে ১৭ জয়ের পাশাপাশি ১ ড্র ও ১ পরাজয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নাম্বরে বসুন্ধরা কিংস। আর ১৮ ম্যাচে ৪ জয়, ৯ ড্র ও ৫ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নাম্বারে অবস্থান করছে শেখ জামাল।

 

        

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION