শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

দেশ পরিচালনায় শেখ হাসিনার কোন বিকল্প নেই- শহীদ উল্লা খন্দকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ৪৫১ Time View
115

মহাসিন আহমেদ রানাঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদেরকে নির্মম ভাবে হত্যার পর এ দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা পরিবেশ  রক্ষায় তেমন উল্লেখযোগ্য কোন কাজ করেনি। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে দেশে পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রকল্প শুরু করেন। এরপর ২০০৯ সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সরকার গঠনের পরে পরিবেশ নিয়ে কাজ করা শুরু করেন। পরিবেশের উপর কাজ করে তিঁনি বিশ্ব দরবারে নন্দিত হয়েছেন। আর এ কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এটি আমাদের জন্য গর্বের এবং গৌরবের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় তাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। দেশ পরিচালনায় তাঁর বিকল্প নেই।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলদ গাছের চারা বিতরণ এবং জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের পরিবেশ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম সুন্দরবন রক্ষায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় তিনি নিজ হাতে ঝাউগাছ রোপণ করেছিলেন। তিঁনি রেসকোর্স ময়দানে নিজ হাতে নারিকেল গাছের চারা রোপণ করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিবেশ রক্ষায় সকলকে কমপক্ষে ৩টি করে গাছ লাগাতে বলেছেন।আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহবানে সাড়া দিয়ে তাঁর নির্বাচনী এলাকায় গাছ লাগানোসহ পরিবেশ রক্ষায়  নানা কর্মসূচি গ্রহণ করেছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাসমান বেডে সবজি চাষ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন  শেখ, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, মৎস্য অফিসার এস এম শাজাহান সিরাজ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সমর চাঁদ মৃধা খোকন, তুষার মধু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকার কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের  মাঝে ৪হাজার ফলদ গাছের চারা বিতরণ করেন।

এর আগে শহীদ উল্লা খন্দকার কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশন (মডেল) এলামনাই এসোসিয়েশনের বৃক্ষরোপন অভিযান ও সিকির বাজারের পাশের খালে মৎস্য অভয়আশ্রমের উদ্বোধন করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION