বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ৯৪৫ Time View
158

কালের খবরঃ

দেশব্যাপী প্রতিভা অন্বেষণে গোপালগঞ্জে জাতীয় সংস্কৃতি প্রতিযোগিতায় জেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত জানান, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার  বিভিন্ন বিভাগের  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ৬৩ জন। এদের হাতেই  মঙ্গলবার জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন।এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারী ১৯ জন জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।ওই কর্মকর্তা আরো জানান, আগামী (৩০  জুলাই) ঢাকা শিল্পকলা একাডেমিতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর আগে গোপালগঞ্জের সক্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা  করেছেন জেলা প্রশাসক ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জোবায়ের  আহমেদ,  গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী,  ত্রিবেণী গণসংস্কৃতিক সংস্থার  অধ্যক্ষ রাখাল কিশোর ঠাকুর, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।গোপালগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা এ মতবিনিময় সভায় সংস্কৃতির সংকট, সম্ভাবনা সহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সংস্কৃতিক কর্মীদের কথাগুলো শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর মধ্য দিয়ে গোপালগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নবজাগরণ সৃষ্টি হবে বলে জানান জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION