বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারাল চট্টগ্রাম আবাহনী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৭.০৩ পিএম
  • ৪৫৭ Time View
100

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভ্যেনুতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমেটেড।

শনিবার (১৫ জুলাই) বিকাল চারটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী লিমিটেড। রেফারির বাঁশি বাজার ৩০ সেকেন্ডে চট্টগ্রাম আবাহনীর মধ্য মাঠের খেলোয়াড় ওজুকউ ডেভিড ইফেগউ গোল করে দলকে এগিয়ে দেন। ১১ মিনিটে আরেক মধ্য মাঠের খেলোয়াড় মোহাম্মদ অনিক হোসেন গোল করে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে এগিয়ে দেন। ঠিক ২৫ মিনিটের মাথায় ডিফেন্ডার মোহাম্মদ তারেককে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিনত হয় চট্টগ্রাম আবাহনী। এ সুযোগে আক্রমণের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। ২৯ মিনিটে আক্রমণ ভাগের খোলোয়াড় ইমানুয়েল উজোচুকউ গোল করলে ২-১ গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।খেলায় দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। তবে দুই দলই বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। এতে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।এই ম্যাচ শেষে ১৯ ম্যাচ খেলে ৪ জয়, ৯ ড্র ও ৬ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বারে চট্টগ্রাম আবাহনী ও সমান সংখ্যক ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ১২ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নাম্বারে মুক্তিযোদ্ধা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION