মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি

গোপালগঞ্জে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৩.০৯ পিএম
  • ৪৩০ Time View
58

কালের খবরঃ

বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ উন্নীতকরণে গোপালগঞ্জে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।শনিবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, জেলা য্বুলীগের সাধারন সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন হিটু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন-অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু উন্নয়নের ধারা বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামাত বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহবান জানান বক্তারা।

সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION