শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৭.০১ পিএম
  • ৪২৯ Time View
107

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের নারীদের হস্তশিল্পের উপর ৩মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার  (২৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উনশিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ২০জন নারীর মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, আশ্রয়ণ প্রকল্পের ৬০জন নারীকে হস্তশিল্পের উপর ৩মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে ২০জনকে আমরা ২০টি সেলাই মেশিন দিয়েছি। আশা করছি এসব নারীরা এই সেলাই মেশিন দিয়ে কাজ করে স্বাবলম্ভী হবেন। পর্যায়ক্রমে বাকি নারীদেরকেও সেলাই মেশিন দেওয়া হবে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, যে বা যারা প্রশিক্ষণ গ্রহনের পর সেলাই মেশিন পেয়েছেন তারা মেশিনের সঠিক ব্যববহার করবেন।মেশিনের সাহায্যে রোজগার করবেন এবং নিজ পরিবারের পোষক তৈরী করে সংসারের স্বচ্ছলতা আনবেন বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION