মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপারের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৪.৫৩ পিএম
  • ৩৬০ Time View
8

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার আল-বেলী আফিফা। বৃহস্পতিবার (৬ জুলাই)  দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহা. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নতুন পুলিশ সুপার আল-বেলী আফিফা বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

জানা যায়, গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার আল-বেলী আফিফা ২৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ- পুলিশ কমিশনার (ডিসি) পদে দ্বায়িত্ব পালন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION