মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা সিটি মেয়রের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ৩৬৩ Time View
6

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃহস্পতিবার  ( ৬ জুলাই) দুপুরে তিনি খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় খুলনা ২ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবলু রানা,

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ৩১টি ওয়ার্ড ও ১০ টি সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ সহ খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION