মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

নেতাকর্মীদের সাথে পোলাও, সবজি, ডাল, খাসীর মাংস ও সেমাই খেলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ৩৪৬ Time View
8

কালের খবরঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে হাজারো নেতাকর্মীদের সাথে বসে দুপুরের খাবার খেলেন।  শনিবার (১ জুলাই)দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এই খাবারের আয়োজন করা হয়। দুপুর দেড়টার দিকে খাবার টেবিলে আসেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। এসময় তার পাশে ছিলেন,কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাপদক শেখ আয়নাল হোসেন,পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগণ।

কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি কালের কন্ঠকে জানান, প্রধানমন্ত্রী নেতাকর্মীদের কাতারে বসে দুপুরের খাবার খেয়েছেন। তিনি এসময় পোলাও, সবজি, ডাল, খাসীর মাংস ও সেমাই খেয়েছেন।

দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিন কোটালীপাড়ার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দুপুরের খাবার খান। এরপর দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION