বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

নারীদের পশ্চাতে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২.৪০ পিএম
  • ৪৭০ Time View
135

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি নারী। এই নারীদেরকে পশ্চাতে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৯৯৬সালে শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় এসে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ণে কাজ শুরু করেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নারী শিক্ষা বা নারীর ক্ষমতায়ণ নিয়ে কোন কাজ করেনি।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়ণে ও কোটালীপাড়া তথ্য কেন্দ্রের আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিশে^র শান্তিপূর্ণ দেশের সূচকে ১৬৩ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। আর এটি সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাঁর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের উন্নত শিখরে।

সাবেক এই সিনিয়র সচিব একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সারাদেশ নিয়ে ভাবেন। তিঁনি কোন বিশেষ এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন না। এর আগে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু দেশের বিশেষ বিশেষ এলাকার উন্নয়ন করেছেন।

উপস্থিত নারীদেরকে উদ্দেশ্যে করে মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, যারা দেশে আগুন সন্ত্রাস করেছে আমরা তাদেরকে বর্জন করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে টানা চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী করবো। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা খায়রুন নাহারসহ তথ্য কেন্দ্রে থেকে সুফলভোগী নারীরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION