মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি

জাতির পিতা সমাধিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ৩৫৮ Time View
44

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জেলা যুব মহিলা লীগের সভাপতি পর্শিয়া সুলতানা, সাধারণ সম্পাদক নাহিদা খান মলির নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি সাইয়েদা আক্তার পাপিয়া, সাধারণ সম্পাদক বেদারা আক্তার আইরিন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি সোফিদা আক্তার জোনাকি, সাধারণ সম্পাদক মাহমুদা খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি সাবানা খান জেস, সাধারণ সম্পাদক রুবি বিশ্বাস সহ গোপালগঞ্জ জেলার সকল ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION