শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

বজ্রপাতে নিহত খেলোয়ারের দাফনের জন্য জেলা প্রশাসনের আর্থিক অনুদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৬.৫০ পিএম
  • ৪৫৩ Time View
55

কালের খবরঃ

গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ক্রিকেট খেলোয়ারের দাফন কাফন সম্পন্ন করার  জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে।   বৃহস্পতিবার (1জুন) দুপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের হলরুমে বসে নিহত খেলোয়ার তামজিদ আহমেদের ছোট চাচা নুরুজ্জামানের হাতে আর্থিক অনুদানের পাঁচিশ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় জেলা ত্রাণ ও পুনরবাসন কর্মকর্তা আশ্রাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) গোলাম কবীর,জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ বৈরাগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে খেলোয়ার তামজিদের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে ময়না তদন্ত করা হয়। পরে নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূয়াপুরে নিয়ে যান পরিবারের স্বজনরা।

উল্লেখ্য বুধবার (৩১ মে) দুপুরে  গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির প্রীতি ম্যাচ   চলছিল।

খেলা চলাকালীন হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত হলে সে মারাত্মক আহত হয়ে মাঠে লুটে পড়েন। মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তামজিদকে মৃত ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION