মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩, ২.৩৮ পিএম
  • ৩৯৩ Time View
4

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

শনিবার (৩জুন)দুপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত  কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।

একই সাথে আইইবি’র নবনির্বাচিত মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমান ও সদস্য সচিব আসমা মঞ্জু নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. কাজী খায়রুল বাশার, ইঞ্জি. মো. নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মোর্শেদ, সহকারী সাধারন সম্পাদক ইঞ্জি. মো. আবুল কালাম হাজারী, ইঞ্জি. মো. রনক আহসান, ইঞ্জি. অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জি. শেখ তাজুল ইসলামসহ আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিলের নবনির্বাচিত প্রকৌশলী, বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও উপকেন্দ্রের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সম্পাদকবৃন্দ এবং আইইবি’র মহিলা কমিটির কো-চেয়ারপার্সন মাকসুদা আহমেদ চাঁদনী, খন্দকার ফারাহ জেবা, পারভীন সুলতানা, উরণী ইসলাম, মহিলা কমিটির সহকারি সদস্য সচিব শায়লা নুর, ডা, আয়েশা সিদ্দিকা, ডা. পূজা ভট্রাচারর‌্য, ডা মুশফিকা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ বিভিন্ন প্রকৌশল বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ সমাধি সৌধ কমপ্লেক্সে প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION