মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং! দুই বখাটে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ৪১০ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জে এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার সময় পথরোধ করে ইভটিজিং করার অপরাধে দুই বখাটে যুবককে প্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭জুন) গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ একই উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের বালা মোল্লার ছেলে মো. ইয়াসিন মোল্লা (১৮) ও মো. শাহাদৎ মোল্লার ছেলে মো. আরিফুজ্জামান মোল্লা (২০)।

মামলার অভিযোগে জানাগেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিলো। পথিমধ্যে পাইককান্দি মোল্লা বাড়ীর সামনে পৌঁছালে ওই ছাত্রীর পথরোধ করে হাত ধরে টানা হেচড়া করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ওই ছাত্রীর শোর চিৎকারে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে। পরে জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই দুই বখাটে যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করেছেন। তিনি আরো বলেন, আজ বৃহস্পতিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION