বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জ শিল্পকলার লিটল ম্যাগাজিন তর্জনীর মোড়ক উম্মোচন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১.৫৭ পিএম
  • ৪৯২ Time View
110

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রথম প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘তর্জনী’র মোড়ক উম্মোচন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) রাতে শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে লিটল ম্যাগাজিন ‘তর্জনী’র মোড়ক উম্মোচন করা হয়।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, ম্যাগাজিন সম্পাদনা পর্ষদের সদস্য জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, কবি ও সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।পরে তারা আনুষ্ঠানিকভাবে লিটল ম্যাগাজিনটির মোড়ক উম্মোচন করেন।

ম্যাগাজিন সম্পাদনা পর্ষদের সদস্য জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব উর্বর ভূমি গোপালগঞ্জ। বাঙালির লোকজ সংস্কৃতি যেমন শেকড় গেঁড়ে আছে, তেমনিই আবহমান বাংলার মৌলিক শিল্পের প্রায় সবগুলো ধারা এখানে পৃষ্ঠপোষকতা পেয়েছে হাজার বছর ধরে। আবার এই ভূমিতেই জন্ম নিয়েছে বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। এই মাটি, হাওয়া, জল, নদ-নদী আর বৃক্ষ সকল সেই সন্তানকে বুকে করে বড় করেছে। এই অঞ্চলবাসীর প্রিয় খোকা কিংবা মিয়া ভাই। বিস্তৃত জাতীয় পরিসরে ক্রমান্বয়ে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং চূড়ান্ত মীমাংসায় ‘বাঙালি জাতির পিতা’। এই বঙ্গভূমের হাজার বছরের ইতিহাস বড়ো একটা সুখকর নয়। কেবল শোষন, নীপিড়ন,অবনত থাকার ইতিহাস। মুক্তির সংগ্রামটা অবশ্য শুরু হয়েছিল অনেক আগেই। কিন্তু চূড়ান্ত বিজয়ের জন্য চাই একজন নিমগ্ন সাধাক, বিমুগ্ধ জাদুকর, মোহন বংশীবাদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই হ্যামিলনের বাঁশি ওয়ালা,বিজয়ী রাখাল। চর্যাপদের অক্ষর থেকে উঠে আসা জাদুকর,যার উর্ধমুখী তর্জনীর নীচে এসে মীমাংসা হয়ে যায় বাঙালীর সহ¯্র বছরের সমূহ প্রশ্নগুলোর। তাই এই লিটল ম্যাগাজিনের নাম করণ করা হয়েছে তর্জনী।  এই ম্যাগাজিনটি প্রকাশের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ভালাবাসা জানাচ্ছি। বিশেষত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি কাজী মাহবুবুল আলমের প্রতি অশেষ কৃতঞ্জতা প্রকাশ করছি।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION