মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জিআরএস শীর্ষক কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১.১৯ পিএম
  • ৩৮৫ Time View
5

কালের খবরঃ

সরকারি অফিসের অভিযোগ নিষ্পত্তির কার্যকারিতা বিষয়ক গবেষণা কার্যের(জিআরএস)এক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মন্ত্রিপরিষদ বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার(০৮ জুন) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফোকাস গ্রুপ ডিসকারশন শীর্ষক গবেষণাকার্যের ফোকাল পারসন হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ ওসমান গণি।এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন।

ডিসকারশনে যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস.এম হুমায়ুন কবির, কালের কন্ঠের প্রসূন মন্ডল, ইউএনবির সৈয়দ মিরাজুল ইসলাম, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, নিউএজের মিজানুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালার প্রধান মোঃ ওসমান গণি বলেন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা (Grievance Redress System) সংক্ষেপে (GRS), মূলত বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক প্রদানকৃত সেবা নিশ্চিত করণের একটি প্ল্যাটফর্ম।জিআরএস ব্যবস্থার অন্তর্ভুক্ত প্রতিটি দপ্তরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন নাগরিক যে কোনো সেবার বিরুদ্ধে তার অসন্তোষ বা ক্ষোভ জানিয়ে অনলাইনে ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারেন।

কর্মশালায় সাংবাদিকরা এই ভালো উদ্যোগটি সর্বসাধারনের জানার জন্য বেশী করে প্রচার প্রচারনা ও অভিযোগের সুফল যাতে সংক্ষুদ্ধরা সহজভাবে প্রতিকার পেতে পারে সে বিষয়ে  মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION