শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে মৎস্যজীবীদের ইনস্যুলেটেড ভ্যান প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৫.৩১ পিএম
  • ৪৪১ Time View
135

কালের খবরঃ

গোপালগঞ্জের মৎস্য চাষীদের মাছ পরিবহন ও বিক্রির জন্য দীর্ঘক্ষন মাছ সতেজ রাখতে ইনস্যুলেটেড ভ্যান প্রদান করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় গোপালগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তর এইসব ইনস্যুলেটেড ভ্যান প্রদান করেন। সোমবার (২৬ জুন) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী আনুষ্ঠানিকভাবে মৎস্য চাষীদের হাতে এসব ভ্যানগাড়ী তুলে দেন।

এসময় সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জিল্লুর রহমান রিগান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাঈফুল ইসলামসহ  জেলার বিভিন্ন উপজেলার মৎস্যচাষীগন উপস্থিত ছিলেন।

এদিন জেলার ১২ জন মৎস্যচাষীকে ইনস্যুলেটেড ভ্যান প্রদান করা হয়। জেলা মৎস্য কর্তকর্তা মৎস্যচাষীদেরকে এই ইনস্যুলেটেড ভ্যান যথাযথ সংরক্ষন করে মাছ পরিবহন করে মাছ ব্যবসায় আগের তুলনায় বে শী লাভবান হওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION