রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

কোটালীপাড়ায় মানবসম্পদ উন্নয়নে বাপার্ডের কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৫.০২ পিএম
  • ৪১৩ Time View
100

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানবসম্পদ উন্নয়নে বাপার্ডের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মাশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জুন) বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) আয়োজনে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।বাপার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ বোরহানুল হক প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ কর্মাশালার উদ্বোধন করেন।

বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, বাপার্ডের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক , মোঃ আব্দুল গনি মিনা, সহকারী পরিচালক শেখ নাইমুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।

বাপার্ডের মহাপরিচালক মোহাঃ বোরহানুল হক বলেন, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২০টি বিষয়ের উপরে প্রায় ৫০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছে। যেটি দেশের অর্থনীতিতে বিশেষ ভাবে ভূমিকা রাখছে।

দিনব্যাপী এ কর্মশালায় বাপার্ড ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION