শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কোটালীপাড়ায় ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩, ১২.২২ পিএম
  • ৪৩৮ Time View
73

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রতি বছর বর্ষা মৌসুমে কোটালীপাড়ায় ফসলি জমিতে পানি প্রবেশ করে নষ্ট হয় ক্ষেতের ফসল। ক্ষতিগ্রস্থ হয় প্রায় ২শতাধিক কৃষক। তাই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এ সকল কৃষক তাদের ক্ষেতের ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (২ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বুরুয়া গ্রামের কৃষক স্বপন মজুমদার, মৃনাল কান্তি বালা, মনোতোষ মজুমদার, প্রকাশ বাড়ৈ, প্রনব মজুমদার, কৃষাণী রিনা মজুমদার, তপতী বালা, সবিতা মজুমদার বক্তব্য রাখেন ।

কৃষক মনোতোষ মজুমদার বলেন, কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের দক্ষিণ পাশের বিলে আমাদের প্রায় দেড়শ বিঘা জমি রয়েছে। এই বিলের দক্ষিণ ও পূর্ব পাশ দিয়ে একটি বেড়িবাঁধ নির্মাণ করলে আমাদের ক্ষেতের ফসল রক্ষা পেত।

কৃষক স্বপন মজুমদার বলেন, আমরা ক্ষতিগ্রস্থ কৃষকগণ সকলে মিলে নিজস্ব অর্থায়নে বেড়িবাঁধ নির্মাণ করতে গেলে বুরুয়া গ্রামের মনিন্দ্র হালদার, অরবিন্দ দত্ত, মুনিরাম হালদার, গণেশ হালদার, পরিতোষ মজুমদার, মঙ্গল বিশ্বাসসহ আরো কয়েকজন মিলে আমাদের বেড়িবাঁধ নির্মাণে বাঁধা সৃষ্টি করছে। তাই আমরা বেঁড়িবাধ নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মনিন্দ্রনাথ হালদার ও অরবিন্দ দত্তদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, এই বেড়িবাঁধের মধ্যে আমাদেরও জায়গা আছে। বেড়িবাঁধ নির্মাণের পক্ষের লোকজন আমাদেরকে জিজ্ঞেস না করে বেড়িবাঁধ নির্মাণ করছেন। তাই আমরা বাঁধা দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION