মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ঠিকাদারের আহত-৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১১.১২ এএম
  • ৩৫৩ Time View
8

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় লিটু ফকির (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৭ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুরের ভাঙ্গাপু‌লের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এস,আই) সজীব  মন্ডল । নিহত ঠিকাদার লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।উপপরিদর্শক (এসআই) সজীব মন্ডল জানান, নিহত ঠিকাদার লিটু ফকির তার এস্কেভেটর নিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক(যশোর-ট-১১-৪৫৩৫) পিছন দিক থেকে এস্কেভেটরকে ধাক্কা দেয়।এতে লিটু ফকিরের শরীরে ধাক্কা লেগে ট্রিকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহতহয়। এসময় অপর তিনজন আহত হন। পরে খবর পেয়ে  মুকসুদপর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে।

পরে বৃহস্পতিবার (১৮মে)নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরও করা হয়। মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION