শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ৪৮৫ Time View
141

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ অধিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের লক্ষে কৃষি উন্নয়ন প্রকল্প  সেমিনার করেছে। গোপালগঞ্জসহ ৫ জেলার কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের নিয়ে এই জেলা সেমিনার করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।

শুক্রবার (১৯মে) বিকেলে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড. দেবাশীষ সরকার।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শওকত ওসমান।

গোপালগঞ্জে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামানের  সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর গাজীপুর থেকে বিভিন্ন উইংয়ের পরিচালক ও বিজ্ঞানীরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল   বাসার।

সেমিনারে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলার ৩৯ টি উপজেলার কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কৃষি বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।  পরে সেমিনারে অংশগ্রহণকারীরা গোপালগঞ্জে নবনির্মিত কৃষি গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION