শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

খুলনা সিটি নির্বাচনে বৈধ প্রার্থী ৩ বাতিল ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১১.৫৯ এএম
  • ৫৫৮ Time View
162

খুলনা প্রতিনিধিঃ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক সহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।সমর্থনকারীদের স্বাক্ষর সঠিক না থাকা, আয়কর রিটার্না না দেওয়া সহ নানা কারনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিন তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন। এ সময় প্রার্থী ও তাদের সমর্থক ও প্রস্তাবকারীরা উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তা জানান মনোনয়ন বাতিলকৃতরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আর বৈধ মনোনয়ন প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু।

মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ও এস এম মুশফিকুর রহমান, আব্দুল্লাহ চৌধুরী, ও জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন এর। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন কারীদের স্বাক্ষর ও তথ্য সঠিক না থাকা, সম্পদের বিবরন ও আয়কর রিটার্ন না দেওয়া সহ নানা কারনে মনোনয়নপত্র বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা। বৈধ মনোনয়ন প্রার্থীরা মহান আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচনে ভোট প্রার্থনা করেন। আর বাতিল হওয়া প্রার্থীরা আপিল করে পুনরায় নির্বাচনে ফিরে আসার আশাবাদ ব্যাক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION