রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় কৃষকলীগের কৃষি উপকরণ বিতরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৩.৫৯ পিএম
  • ৪৩৩ Time View
108

কালের খবরঃ

বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় ২৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, ধান বীজ বিতরন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  হয়েছে। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া  উপজেলা কৃষকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৮ মে) কোটালীপাড়া পৌরসভা সম্মেলন কক্ষে ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।

কোটালীপাড়া কৃষকলীগের সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুলের সভাপতিত্বে কোটালীপাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ইনছান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ, মহিলা সম্পাদিকা রাফেজা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপজেলায় ১৫০জন কৃষককে কৃষি উপকরণের মধ্যে ছিল সেচ পাম্প, জমি নিড়ানি মেশিন, স্প্রে মেশিন ও হাইব্রিড বীজ ধান।

পরে বিকাল ৪টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপজেলায় ১০০জন কৃষকের মাঝে একই ধরনের উপকরণ বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION