মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের

কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধার বাড়ীঘর ভাংচুর-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩, ২.১৫ পিএম
  • ৩৫৯ Time View
50

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধার বাড়ীঘর ভাংচুর-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিবপুর গ্রামে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শুক্রবার (৫ মে) সকালে নিজ বাড়ীতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এ কেএম আক্রামুজ্জামানের ছেলে কামরুল হাসান তুহিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ এপ্রিল সকালে জাঙ্গালিয়া গ্রামে আমার ছোট চাচা আনোয়ার হোসেন জায়গা জমি মাপার বিষয়ে কথা বলছিলেন। এসময় পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাঙ্গাহীর আলম কালু ও তার ভাই যুবদল কর্মী রেজাউল করিম উজ্জ্বল সেখানে উপস্থিত হন। সেখানের পরিবেশ অস্থিতিশীল হলে আনোয়ার হোসেন তার লোকজন নিয়ে সেখান চলে আসেন। পরে আমি ও ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাঙ্গাহীর আলম কালু দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এসময় আমার ও আমার ভাই আব্বাস মোল্যা এবং বীর মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেনের বসতবাড়ী ভাংচুর করে লুটপাট করে। এসময় পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের উপরও হামলা চালায়। এ ঘটনায় আমাকে ও আমার লোকজনকে হয়রানী করতে মিথ্যা মামলা দায়ের করে প্রতিপক্ষরা।

তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল আমাকে ও আমার লোকজন, আমার চাচাতো ভাই পুলিশ কর্মকর্তা এবং কাশিয়ানী থানা পুলিশকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষরা। সংবাদ সম্মেলনে যে তথ্য বা অভিযোগ তুলে ধরা হয়েছে  তা মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা আড়াল করতে মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি এ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানাই। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।

এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এ কে এম আক্রামুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেনসহ এলাকাবাসী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিবরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION