রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কোটালীপাড়ায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩, ৪.৪৭ পিএম
  • ৪৬৬ Time View
149

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

বুধবার (১৭ মে)দুপুরে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসার এতিমখানার শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন। এরপর তিনি মনসাবাড়ি, সিকিরবাজার, রতাল, পশ্চিমপাড়সহ বিভিন্ন এলাকায় ভ্যান চালক ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।এ সময় ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহানসহ দলীয় নেতা কর্মীরা তার সাথে ছিলেন।

এর আগে চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি জাতীয় শোক দিবসসহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলাম। আমার এই কর্মকার্ন্ড আগামীতেও অব্যাহত থাকবে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION