শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ২.৪২ পিএম
  • ৪৬৬ Time View
138

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শিক্ষক সমিতি বশেমুরবিপ্রবির ব্যানারে এই মানববন্ধন করা হয়। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কে হাতে হাত ধরে শিক্ষকরা মানবন্ধন রচনা করেন। মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার, শিক্ষক সমিতির সভাপতি মো. সালেহ আহমেদ,সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা প্রমূখ বক্তব্য রাখেন।মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশে তাদের কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকিদানকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে রাষ্ট্রদ্রোহীতার মামলা দিয়ে রাজপথে বিচার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, আজ প্রধানমন্ত্রী একা না, সারা বাংলাদেশের মানুষ তার পাশে ঢাল হিসেবে আছে। বহুবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তার সহায়তায় তার কোনো ক্ষতি হয়নি।বক্তব্যে তিনি চাঁদ মিয়ার শাস্তির দাবি জানিয়ে বলেন, চাঁন মিয়াকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করতে হবে। এবং যারা এমন উদ্রোতপূর্ণ আচরন করবে তাদেরকে রাজপথে এনে বিচার করার দাবি জানান। এমনকি দাবি পূরন না হওয়া বিশ্ববিদ্যালয় পরিবারকে দাবি অব্যাহত রাখার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সালেহ আহম্মেদ বলেন, এরকম একটি দলের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এ দলের সৃষ্টিতে জনগনে কোনো সম্পৃক্ততা নেই। তাদের জন্মই হয়েছে কুচক্রের মাধ্যমে এবং সেনানিবাসে, তারা জনগনের ভাষা কিভাবে বুঝবে! তারা বুঝে অস্ত্রের ভাষা। বক্তব্যে তিনি আরো বলেন, কুচক্রী দল ১৪ডিসেম্বরের মত দলের নেতৃত্বকে মেরে ফেলতে চাচ্ছে। বক্তব্যে তিনি চাঁদ মিয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ আপামর জনতাকে রুঁখে দাঁড়ানোর আহ্বান জানান। এবং তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, সারা বিশ্ব বাংলাদেকে রোল-মডেল হিসেবে দেখে। কিন্তু কিছু দল এটি মেনে নিতে পারেনা। তারা অনেকবার প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চাঁদ মিয়া যে বক্তব্যটি দিয়েছেন সেটি তার একার না, এটি উক্ত দলের মন্তব্য বলে আখ্যায়িত করেন। উপাচার্য বলেন, আমরা অপরাধীকে হত্যা করতে চাইনা৷ আমরা হত্যায় বিশ্বাসী না, আমরা বঙ্গবন্ধুর ন্যায়-নীতি ও আদর্শে বিশ্বাসী। অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। এবং চাঁদকে অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION