মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাণ হারালো দুইজন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩, ১.০২ পিএম
  • ৩৩৭ Time View
3

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ও সোমবার (১ মে)  সকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত মাহেন্দ্র চালকের নাম মিলন মিয়া (২৩)। সে সদর উপজেলা শহীদ ওহাবপুর ইউনিয়নের রুপপুর গ্রামের কাদের মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত  অপর ‍ব্যাক্তির পরিচয় পাওয়া যায় নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন সকাল সাড়ে নয়টার দিকে মাহেন্দ্র চালিয়ে গোয়ালন্দ ঘাট থেকে রাজবাড়ীতে যাচ্ছিলো। পথে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইট ভাটার সামনে পৌঁছালে একটি মাহেন্দ্রের চাকার নিচে কুকুর পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে  বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালক মিলন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এর আগে একই এলাকায় রবিবার দিবাগত রাতের কোন একসময় গাড়ি চাপায় অজ্ঞাত (৪৫) এক ব্যাক্তি নিহত হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায় নি। পুলিশের ধারণা নিহত ব্যাক্তি মান‌সিক ভারসাম্যহীন।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় এখনো পাওয়া যায় নি। তার পরিচয়  শনাক্তে চেষ্টা ও ঘাতক গাড়ি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION