রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল শিক্ষকের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩, ১.১৬ পিএম
  • ৪১৮ Time View
103

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায়  মিজানুর রহমান (৪৫) নামে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা  গ্রামের শ্রী বলাই বিশ্বাসের বাড়ির সামনে এ ঘটনা ঘটে । সে একই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মো. ইব্রাহীম মন্ডলের ছেলে।এছাড়াও  তিনি পাংশা পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সার ও কিটনাশকের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, মিজানুর রহমানের সার ও কিটনাশকের দোকান ছিলো। দোকানে এদিন ছিল হালখাতা। হালখাতা শেষ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। পথে হোসেনডাঙ্গা  গ্রামের শ্রী বলাই বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাজবাড়ী পুলিশ সুপার এম,এম, শাকিলুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কেন এই হত্যাকান্ড সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা  চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION