মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

ভিডিও বার্তা দিয়ে এদেশে রাজনীতি হবে না- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩, ৮.০৭ পিএম
  • ৩৬০ Time View
5

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা বলেন, তারেক জিয়া লন্ডনে বসে যে ভিডিও বার্তা দিয়ে দেশের রাজনীতি করতে চান তা কোন ভাবেই দেশের কল্যান বয়ে আনে না।এটাকে বলে ষড়যন্ত্র। তিনি ষড়যন্ত্র বাদ দিয়ে মানুষের পাশে থেকে রাজনীতি করার জন্য তারেক জিয়ার প্রতি আহবান জানান।শুক্রবার (৫ মে) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে টেপা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন পাগল, কানা আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেছেন। তা না হলে নির্বাচনে আসবে না। তাদেরকে তো আর পালকিতে করে কেউ নির্বাচনে আনবেন না।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটা জাল-জালিয়াতির সরকার। আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর তত্ত্বাবধায়ক সরকার চেয়ারে বসেই তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিলো। তিনি জেলখানায় বসে ৫টি আসনে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। তিনি বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে। কারণ জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।

প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। জাতির জনক আপামর জনগনের তথা সারা দেশের মানুষের সম্পত্তি। তাই এখানে যে কেউ শ্রদ্ধা জানাতে আসতে পারেন। জাতির পিতার সমাধি সবার জন্য উন্মুক্ত বলে আমরা বিশ্বাস করি।এরআগে, তিনি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জাতীয় পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, জাতীয় পার্টির খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION