মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

নানান আয়োজনে গোপালগঞ্জে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১২.৫৯ পিএম
  • ৩৯৮ Time View
4

পংকজ মন্ডলঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে  গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “অগ্নিবীণার শতবর্ষ:বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা, নাচ-গান, আবৃত্তি ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন ছিল। দ্রোহ, প্রেম ও চেতনার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

কুসংস্কার, ধর্মান্ধতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এ কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন  জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুবু আলী খান ও অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত চর্চায় অসাম্প্রদায়িকতা, দ্রোহ, নারী-পুরুষের সমতা, বহুমুখী প্রতিভা ও মুক্তি সংগ্রামে লেখনীর মাধ্যমে তিনি উৎসাহ দিতেন।  তিনি (নজরুল) ছিলেন বাঙালি জাতির অনুপ্রেরণা, আদর্শ ও শক্তি। তারুণ্যে পথ চলার জন্য তার কবিতা ও গান সাহস যুগিয়ে আসছে। শিক্ষায়, ব্যক্তিজীবনে ও কর্মক্ষেত্রে তাকে ধারণ করতে পারলে, আমরা এগিয়ে যাবো বহুগুণ।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয় শাখা)মোঃ আরিফ হোসেন, সহকারী কমিশনার( নেজারত শাখা) মোঃ আল ইয়াসা রহমান তাপাদার, সহকারী কমিশনার ( শিক্ষা শাখা) রন্টি পোদ্দার, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত,জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও ঢাকা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করেন।পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION