বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় কৃষকলীগের কৃষি উপকরণ বিতরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৩.৫৯ পিএম
  • ৫০২ Time View
212

কালের খবরঃ

বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় ২৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, ধান বীজ বিতরন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  হয়েছে। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া  উপজেলা কৃষকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৮ মে) কোটালীপাড়া পৌরসভা সম্মেলন কক্ষে ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।

কোটালীপাড়া কৃষকলীগের সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুলের সভাপতিত্বে কোটালীপাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ইনছান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ, মহিলা সম্পাদিকা রাফেজা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপজেলায় ১৫০জন কৃষককে কৃষি উপকরণের মধ্যে ছিল সেচ পাম্প, জমি নিড়ানি মেশিন, স্প্রে মেশিন ও হাইব্রিড বীজ ধান।

পরে বিকাল ৪টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপজেলায় ১০০জন কৃষকের মাঝে একই ধরনের উপকরণ বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION