মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় ফসলী জমি ও দেশীয় মাছ রক্ষার দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৬.১৫ পিএম
  • ৪১৩ Time View
5

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বিল ও জলাশয়। অপরিকল্পিত ভাবে কাটা হচ্ছে মাছের ঘের। নষ্ট হচ্ছে ফসলী জমি। ধবংস হচ্ছে দেশীয় মাছ ও জীব বৈচিএ।

ভূমির শ্রেণি পরিবর্তন আইন থাকলেও আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী ব্যক্তিরা এই আইনের তোয়াক্কা না করে অপরিকল্পিত ভাবে কেটে যাচ্ছে একের পর এক মাছের ঘের।

আর এই বিল, দেশীয় মাছ, জীব বৈচিত্র, তিন ফসলী জমি রক্ষা ও অপরিকল্পিত ভাবে মাছের ঘের কাটার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার(৩০ মে) উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া দক্ষিণপাড়া এলাকার নারী-পুরুষ মিলে বুরুয়া বিলে পানিতে নেমে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় গৃহিনী চায়না হালদার, নয়নতারা মন্ডল, আধুরী বৈদ্য, সবিতা মজুমদার, কৃষক মঙ্গল বিশ্বাস, অরবিন্দ দত্ত, পরিতোষ হাজরা, বুদ্ধিমন্ত বিশ্বাস, পরিতোষ মজুমদার, মৃনাল বৈদ্য বক্তব্য রাখেন।

বুদ্ধিমন্ত বিশ্বাস বলেন, এই বুরুয়া বিলে গত ৪০বছর ধরে আমি দেশীয় মাছ ধরে সংসার চালাই। এখন এখানে ঘের করা হলে আমার অন্য পেশায় গিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়বে। আমার মতো আরো অনেকে এই বিল থেকে দেশীয় মাছ ধরে সংসার চালায়। তাই আমরা এলাকাবাসী চাইনা এখানে ঘের কেটে এই দেশীয় মাছ ধবংস করা হোক।

চায়না হালদার বলেন, এই বিল থেকে ঘাস কেটে আমরা আমাদের গরুকে খাওয়াই। এখন এখানে ঘের কাটলে এই বিলে আর ঘাস পাওয়া যাবে না। আর ঘাস পাওয়া না গেলে আমাদেরকে গরু পালনে সমস্যায় পড়তে হবে।

মঙ্গল বিশ্বাস বলেন, এই বিলের উচু এলাকার দিকে আমার চার বিঘা জমি। এই জমিতে তরমুজ, ধানসহ বছরে তিন ধরণের ফসল হয়। এই তিন ফসলী জমি কেটে এলাকার কয়েকজন প্রভাবশালী আমাদের কাছে জিজ্ঞেস না করে মাছের ঘের কাটছে। এই ঘের তৈরী করলে আমাদের জমিতে আর তিন ধরণের ফসল হবে না। আমরা চাইনা এভাবে এখানে ঘের তৈরী হোক।

কৃষক মৃনাল বৈদ্য বলেন, এলাকার চিত্ত মজুমদার, স্বপন মজুমদার, দিলীপ মজুমদার, মনোতোষ মজুমদারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিলে বুরুয়া বিল দখল করে অপরিকল্পিত ভাবে মাছের ঘের তৈরী করছে। এ ভাবে মাছের ঘের তৈরী করলে দেশীয় মাছ, জীব বৈচিত্র ধবংস ও তিন ফসলী জমি নষ্ট হয়ে যাবে। তাই আমরা এই অপরিকল্পিত ভাবে মাছের ঘের কাটা বন্ধের দাবি জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, দেশীয় মাছ, জীব বৈচিত্র ও ফসলী জমি রক্ষার জন্য আমরা নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছি। যদি কেউ এই আইন না মেনে ভূমির শ্রেণি পরিবর্তন ঘটায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION